সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১

বাউফলে ডাকাতিকালে বিক্ষুব্ধ জনতার হাতে দুই ডাকাত আটক, নিহত ১

Sharing is caring!

বাউফল প্রতি‌নি‌ধি:

পটুয়াখালীর বাউফ‌লে ডাকা‌তি কর‌তে গি‌য়ে জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে।

এতে বিক্ষুব্ধ জনতার গন‌পিটু‌নি‌তে উজ্জল(৩৫) না‌মের এক ডাকাত নিহত এবং অপর একজন আহত হয়।

শনিবার (২৩ আগষ্ট) দিবাগত রাত সা‌ড়ে ৩ টার দি‌কে উপ‌জেলার আদাবা‌ড়িয়া ইউনিয়‌নের কাশিপুর গ্রা‌মে ওই ঘটনা ঘ‌টে।

এসময় রা‌জিব(২৮) না‌মের অপর আরও এক ডাকাত পিটু‌নি‌তে গুরুতর আহত হ‌য়ে‌ছে।

আহত রা‌জি‌ব মির্জাগঞ্জ উপ‌জেলার কান্দুয়া গ্রা‌মের আ. ছত্তা‌রের জোমাদ্দা‌রের ছে‌লে।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা‌গে‌ছে, গভীর রাতে খলিল হাওলাদার ও আজহার জমাদ্দারের বাড়িতে ডাকাতদল হানা দেয়।

এ সময় তারা বাসার লোকজনকে মারধর করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকা নগদ অর্থ ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করে।

পরে ভুক্তভোগীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ডাকাত দলের দুই সদস্যকে ধাওয়া দি‌য়ে আটক করে গণপিটুনি দেন। তবে দলের অন্য সদস্যরা লুটকৃত মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, আটক দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় অপর আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

আহত রাজিবের তথ‌্যম‌তে, নিহত ডাকাতের নাম উজ্জ্বল।

তবে নিহতের বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

মো.আরিফুল ইসলাম বাউফল(পটুয়াখালী) প্রতি‌নি‌ধি

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD