সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট

কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে ডাকাতি।। নগদ টাকাসহ স্বর্নালংকার লুট

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় একই রাতে তিন বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৩ আগস্ট) দিবাগত মধ্যরাত আনুমানিক ৩টার দিকে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলনের বাড়িসহ একই এলাকার আবুল হোসেন ও মহিউদ্দিনের বাড়িতে প্রায় ৬-৭ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়।

এসময় তারা পরিবারের সদস্যদের বেঁধে ফেলে মূল্যবান মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা বশির উদ্দিন বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে ফরজের নামাজ শেষে মিলন ভাইয়ের বাসায় এসে দেখি গেট খোলা ও দরজার লক ভাঙা।

সাথে সাথে ইউপি চেয়ারম্যানকে অবগত করি। বাড়ির মালিক চিকিৎসার জন্য ঢাকায় রয়েছে।
বাবু নামের একজন জানান, রাত আড়াইটার দিকেও বাজারের নাইটগার্ড টহল দিয়েছেন। তখনও কোন সমস্যা হয়নি।

ডাকাতির শিকার আতিকুর রহমান মিলন বলেন, আমরা স্ব-পরিবারে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থানকালে শনিবার মধ্যরাতের যেকোনো এক সময় এ ঘটনা ঘটে।

এসময় আমার বাসা থেকে নগত ৬ লাখ টাকা ৭ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

অন্য ভুক্তভোগী মো. সোবাহান জানান, “আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা আমাদের মারধর করে হাত-পা বেঁধে ফেলে।

ঘরের আলমারি ভেঙে নগদ ৬ হাজার টাকা ও ৬ আনি ওজনের কানের ঝুমকা নিয়ে যায়। ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যান।

অপর ভুক্তভোগীর মহিউদ্দিন বলেন, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ঘরের সিঁধ কেটে সাত আটজনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে নগত ২ হাজার ৫’শ টাকা ও ৮ আনি ওজন একজোড়া কানের দুল নিয়ে যায়।

স্থানীয়রা জানান,একই রাতে টানা তিনটি বাড়িতে একই কায়দায় ডাকাতি হয়েছে।

ইতোপূর্বে লতিফপুর আকন  বাড়ির ডাকাতির ঘটনায় এখনো কোন সূত্র পাওয়া যায়নি।

এনিয়ে  অত্র এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

দোষীদের সনাক্তের কাজ চলছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি।

 

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD