মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার শাহবুদ্দিন খান

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার শাহবুদ্দিন খান

Sharing is caring!

এস এল টি তুহিন: বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসনের মধ্যে সমন্বয়ের যে উত্তরন ঘটেছে তা বরিশালে উদাহরন সৃষ্টি করেছে। পূর্বের যে কোন সময়ের চেয়ে বরিশাল প্রশাসনের সমন্বয়ে শ্রেষ্ঠ সময় পার করছে। যার ফলে এই বিভাগের মানুষ ভাল ভাবে প্রশাসনিক সেবা পাচ্ছে। মঙ্গলবার বদলী ও পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনায় এসব কথা বলেন অতিরিক্ত আইজিপি ও পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান।

তিনি বলেন, বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন অনেক আন্তরিক। তারা সব কাজে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন। প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সহযোগীতার এমন মনোভাব থাকলে সেই স্থান বা অঞ্চলের মানুষ উপকৃত হয়। দেশের যে প্রান্তেই থাকুন না কেন বরিশালের কথা তার সব সময় মনে থাকবে বলে যুক্ত করেন তিনি।

তিনি আরো বলেন, কর্ম জীবনের শুরু থেকে এ পর্যন্ত যে সম্মান তিনি পেয়েছেন তা যথেষ্ট। আর চাওয়া পাওয়ার কিছু নেই । জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান,অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আনোয়ারুল ইসলাম,বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ এস এম আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিশিম,জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন। বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রসঙ্গত বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহবুদ্দিন খান চলতি বছরের জানুয়ারী মাসে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন। এসময় তাকে ঢাকা পুলিশ হোডকোয়ার্টারে বদলী করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD