বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাদক ব্যবসার সুবির্ধাথে সিসি ক্যামেরা বসালেন মাদক কারবারিরা

মাদক ব্যবসার সুবির্ধাথে সিসি ক্যামেরা বসালেন মাদক কারবারিরা

Sharing is caring!

এস এল টি তুহিন: পাড়ায় পাড়ায় সিসি ক্যামেরা বসালেন মাদক কারবারি মাদক ব্যবসার সুবির্ধাথে সাধারন মানুষকে নজরদারিতে করতে সিসি ক্যামেরা স্থাপন করেন বরিশাল নগরীর নিউ সদরঘাট রোড এলাকার গগনগলির বাসিন্দা পলাশ (৪০) নামে এক বাসিন্দা। এ নিয়ে এলাকার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে ক্ষোভের তৈরী হয়েছে।

সিসি ক্যামেরা স্থাপনের প্রতিবাদ জানালে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন অভিযুক্ত পলাশ ও স্থানীয়রা। শেষে পুলিশ এসে এলাকার উত্তেজনা নিরসন করেন। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে এ করিম আইডিয়াল কলেজের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কিছু দিন ধরে পলাশ নগরীর পলাশপুর ব্রিজ থেকে শুরু করে গগণ গলি ও এর আশপাশে সিসি ক্যামেরা স্থাপন করে। স্থানীয় বাসিন্দারা ক্যামেরা স্থাপনের কারন জানতে চাইলে তাদের সাথে খারাপ আচরণ ও হুমকি দেয়। আজ যখন এমন ঝামেলা হয় তখন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে অবগত করলে তিনি ঘটনা স্থলে পুলিশ পাঠান।

বিসিসির ৬নং ওযার্ড কাউন্সিলর খান জামাল হোসেন জানান, স্থানীয় জনগন আমাকে জানালে আমি কোতোয়ালি থানায় অবগত করি পরে থানা থেকে পুলিশ পাঠিয়ে দিয়েছে। আমার জানা মতে পলাশ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার নামে একাধিক মামলা চলমান রয়েছে। বেশ কিছু দিন আগে আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম।

আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জনান, জানতে পেরেছি পলাশ নামে এক ব্যাক্তি কিছু সিসি ক্যামেরা বসিয়েছেন। কারন জানতে চাইলে তিনি জানান তার নিরাপত্তার জন্য এ ক্যামেরা বসিয়েছেন। তাকে বলেছি অনুমতি না নিয়ে ক্যামেরা বসানো যাবে না। সকালের মধ্যে ক্যামেরাগুলো খুলে নিতে হবে।

এ বিষয়ে  পলাশের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত ফোনটি তার স্ত্রী রিসিভ করে। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD