শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
২৯নং ওয়ার্ডে মাদরাসা নিয়ে মসজিদে হট্টোগোল…..!!

২৯নং ওয়ার্ডে মাদরাসা নিয়ে মসজিদে হট্টোগোল…..!!

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড পূর্ব ইছাকাঠী এলাকায় অবস্থিত আব্দুল্লাহ দারুসসালাম মাদরাসার তদন্ত প্রতিবেদন পড়া নিয়ে মসজিদে হট্টোগোল করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানাগেছে গত শুক্রবার জুমার নামাজের বয়ান শেষে এবং খুতবার পূর্বে মাদরাসার দুই পক্ষের সামনে তদন্ত প্রতিবেদন পড়ে শোনান ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ। যেখানে ১ম পক্ষ হিসেবে ছিলেন মো: ছাদুল্লাহ সিকদারের ছোট ছেলে আমান উল্লাহ রিয়াজ, ও ২য় পক্ষ হিসেবে ছিলেন মাদরাসার সাবেক পরিচালক মাওলানা ওমর ফারুক। তবে ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ মুসল্লিদের সামনে তদন্ত প্রতিবেদন পাঠ করার পরে মাদরাসার সাবেক পরিচালক মাওলানা ওমর ফারুক তাতে আপত্তি জানালে মসজিদের বসেই উত্তেজিত হয়ে ওঠেন ছাদুল্লাহ সিকদারের ছোট ছেলে আহসান উল্লাহ রিয়াজ। মসজিদের ইমাম, ওয়ার্ড কাউন্সিলর, ও মুসল্লিদের সামনেই মাওলানা ওমর ফারুকের উপর তেরে আসেন বলে মুসল্লিদের অভিযোগে জানাগেছে। মুসল্লিরা তাকে একাদিকবার নিষেধ করলেও তিনি তা শোনেননি। সাধারন মুসল্লিরা মনে করেন মাদরাসা কিংবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের তদন্ত প্রতিবেদন পড়া নিয়ে মসজিদে হট্টোগোল করা মসজিদের পবিত্রতা নষ্ট করার মতো। তবে এ বিষয়ে আমান উল্লাহ রিয়াজের কাছে জানতে চাইলে তিনি বলেন, তেমন কোন হট্টোগোল হয়নি একটু কথা কাটাকাটি হয়েছে। এদিকি এবিষয়ে ২৯নং ওয়ার্ড কাউন্সিলর মো: ফরিদ আহমেদের কাছে জানার জন্য ফোন করার হলে তিনি ফোন রিসিভ করেনি। অপরদিকে মাদরাসার সাবেক পরিচালক মাওলানা ওমর ফারুকের কাছে জানার জন্য ৪বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। (সংবাদের তথ্য সূত্র: অনলাইন নিউজ প্রোটাল, মসজিদের সাধারন মুসল্লি ও সরেজমিনে অনুসন্ধান)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD