সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
ইউএনওর ওপর হামলার প্রধান আসামি আসাদুলকে ডিবির কাছে হস্তান্তর

ইউএনওর ওপর হামলার প্রধান আসামি আসাদুলকে ডিবির কাছে হস্তান্তর

Sharing is caring!

অনলাইন ডেক্স: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা মামলার প্রধান আসামি আসাদুল ইসলামকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরের পর তাকে আদালতে নেওয়া হবে বলে জানা গেছে।
দিনাজপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাম জাফর জানান, গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় আটক আসাদুলকে ঘোড়াঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে দিনগত রাত ৩টার দিকে ঘোড়াঘাট থানা পুলিশ দিনাজপুর ডিবির কাছে তাকে হস্তান্তর করে। আটক আসাদুল ঘোড়াঘাট উপজেলার সাগরপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

তিনি আরও জানান, ঘোড়াঘাটের ইউএনওর ওপর হামলার ঘটনায় এ মামলার প্রধান আসামিকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হিলি থেকে আটক করা হয়। আটকের পর প্রধান আসামি আসাদুল অসুস্থ হয়ে পড়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করা হয়। রোববার দুপুরের পর তাকে আদালতে নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD