সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে শান্তি দাস ও মোস্তাফিজুর রহমান কাবুল স্মরণে শোক সভা অনুষ্ঠিত

বরিশালে শান্তি দাস ও মোস্তাফিজুর রহমান কাবুল স্মরণে শোক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড শান্তি দাস এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের স্মরণে পার্টির বরিশাল জেলা ও মহানগর কমিটির উদ্যেগে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১ টায় ফকিরবাড়ী রোডস্থ কার্যালয়ে স্মরণ সভা আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন পার্টির পলিটব্যুরোর সদস্য জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু।

শোক প্রস্তাবের মাধ্যমে সভা শুরু হলে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি।

মেনন বলেন, কমরেড কাবুল আমৃত্যু বামপ্রগতিশীল চেতনা ধারণ করেছেন, ওয়ার্কার্স পার্টির ঐক্য প্রক্রিয়া কে তিনি জোর দিয়েছিলেন। যারা দলের ঐক্য প্রক্রিয়া বিনষ্ট করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

কমরেড শান্তি দাস, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ তিনি গণশিল্পী সংস্থা সভাপতি এবং বরিশালের সাংস্কৃতিক সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে যেমন তার বিচরণ ছিল, ঠিক তেমনি পার্টির সকল লড়াই-সংগ্রামে সামনের সারিতে ছিলেন। শান্তি দাস এবং কমরেড কাবুলের মৃত্যুতে পার্টির নিবেদিতপ্রাণ সহযোদ্ধাদের হারালো যার ক্ষতি পূরণ করা সম্ভব নয়।

এছাড়াও তিনি এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য পার্টির সকল সহযোদ্ধাদের আহ্বান জানান।

এসময় আরও বক্তব্য রাখেন পার্টির জেলা সম্পাদক সম্পাদক সাবেক সংসদ কমরেড টিপু সুলতান, জেলা কমিটির নেতা কমরেড মোজাম্মেল হক ফিরোজ, কমরেড জাকির হোসেন, কমরেড পঙ্কজ ঘোষ এবং ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি ও নগর সভাপতি শামিল শাহরোখ তমাল প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD