শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দার্জিলিংয়ে শিলাবৃষ্টি, তুষারপাতের শঙ্কা

দার্জিলিংয়ে শিলাবৃষ্টি, তুষারপাতের শঙ্কা

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:  কনকনে ঠাণ্ডায় কাঁপছে পশ্চিমবঙ্গের পাহাড়ের রাজ্য দার্জিলিং। পাঁচদিন ধরে এখানের আবহাওয়া প্রচণ্ড রকমের খারাপ। তাছাড়া পর্যটন গুরুত্বপূর্ণ এ জায়গাটিতে ব্যাপক শিলাবৃষ্টিও হয়েছে। আশঙ্কা করা হচ্ছে- এখানে তুষারপাতও হবে।

শুক্রবার (০৮ ডিসেম্বর) দার্জিলিংয়ের ঘুম, জোড়বাংলো, সুখিয়া পোখরি, মানেভঞ্জন, মেঘমা, চিত্রে ও ফালুট এলাকাতে এ শিলাবৃষ্টি হয়।

এবার এলাকাটিতে তুষারপাতের শঙ্কা রয়েছে। আর এতে আশা প্রকাশ করছেন পর্যটকরা। এই মুহূর্তে দার্জিলিংয়ের পাহাড়ে ২০০ থেকে ২৫০ পর্যটক রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এখানে আবহাওয়ার যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে এবার তুষারপাত হওয়ার শঙ্কা রয়েছে। তবে এতে সম্ভাবনা পর্যটদের। কেননা, তারা এ জায়গায় তুষারপাত দেখতে বেশ আগ্রহী।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাহাড়ে গাড়ির সংখ্যা তিনগুণ বেড়েছে। বৃষ্টিও কমেছে। দূষণের মাত্রা ক্রমেই বাড়ছে বলে তুষারপাত হচ্ছে না। তবে এবার ডিসেম্বর থেকে যেভাবে তাপমাত্রা কমতে শুরু করেছে, তাতে তুষারপাত হওয়ার ‘সম্ভাবনা’ তৈরি হয়েছে।

এদিকে, শনিবার (০৮ ডিসেম্বর) সকালে পাহাড়ের রাজ্যে বৃষ্টি শুরু হয়। যা চলেছে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত। এসময় হাড় কাঁপানো ঠাণ্ডাও পড়ে। তাছাড়া এবারের ডিসেম্বরের শুরু থেকেই এখানে শীত পড়তে শুরু করে বলে জানা গেছে। 

শনিবার এখানের তাপমাত্রা নেমে গিয়েছিল ২ ডিগ্রি সেলসিয়াসে। তবে দুপুরের দিকে ছিল তিন থেকে চার ডিগ্রিতে।

এখানকার পর্যটক রতন সরকার বাংলানিউজকে বলেন, এবার যেভাবে তাপমাত্রা কমছে, তাতে মনে হয় তুষারপাত দেখে যেতে পারবো। হতাশ করবে না পাহাড়। তবে টাইগার হিলে সূর্যোদয় দেখতে গিয়েছিলাম, কিন্তু আবহাওয়া খারাপের কারণে তা দেখতে পাওয়া যায়নি। তথ্য বলছে, দার্জিলিংয়ে ২০১৭ সালের ডিসেম্বরে এখনের মতো এতো ঠাণ্ডা ছিল না। তবে ২০১৮ সালের জানুয়ারিতে বেশ ঠাণ্ডা পড়েছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD