সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না: মেনন

মানুষ সাধারণ চিকিৎসা পাচ্ছে না: মেনন

Sharing is caring!

করোনা ভাইরাস বিস্তারের কারণে মানুষ সাধারণ চিকিৎসাসেবা পাচ্ছে না অভিযোগ উঠছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ খান মেনন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে দেশের স্বাস্থ্যসেবায় সংকট সৃষ্টি হয়েছে। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা করোনাবিরোধী যুদ্ধে ‘ফ্রন্টলাইনের’ যোদ্ধা। তাই তাদের সুরক্ষা বিধানের ব্যবস্থা করে দেশের এই চিকিৎসা সংকট দূর করতে হবে।

তিনি বলেন, করোনার কারণে মানুষ সাধারণ চিকিৎসাসেবা পাচ্ছে না অভিযোগ আসছে। এমনকি প্রাইভেট চেম্বার, ক্লিনিকও বন্ধ করা হচ্ছে বলে জানা গেছে। এ অবস্থায় করোনার বাইরে অন্য সাধারণ ও জটিল রোগীরা বিপদের মুখে পড়ে যাচ্ছেন।

মেনন বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনায় অদক্ষতা, অবহেলা ও নেতৃত্বের অভাব, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে নিরাপত্তা বোধের অভাব রয়েছে। অতীতে এ ধরনের দুর্যোগ মুহূর্তে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনকে (বিএমএ) যে অগ্রণী ভূমিকা নিতে দেখা গেছে, তা এখন দেখা যাচ্ছে না। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের অবজ্ঞা করে স্বাস্থ্যসেবা যেমন চলতে পারবে না, তেমনি তাদের নিজেদের পেশার প্রতিও নৈতিক দায়িত্ব রয়েছে।

মেনন আশা প্রকাশ করে বলেন, দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেবেন। যাতে চিকিৎসক স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষ সবার মধ্যে আস্থার সৃষ্টি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD