রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
প্রাণে প্রাণ মেলে আসবেই আলো-

প্রাণে প্রাণ মেলে আসবেই আলো-

Sharing is caring!

অপূর্ব অপু: সময়টা, অসময়ে পরিণত করেছে আমাদের। সবার মাঝে অজানা এক উৎকন্ঠা, কখন কি হয় ? যারা বেঁচে আছেন তাদের কেউ-ই এমন দৃশ্য কখনই দেখেননি। কল্পনায় প্রস্তুতও ছিলেন না, কেউই। সবাই আজ যেন অসহায়। বেঁচে থাকার আকুলতা থমকে দিয়েছে আমাদের সব কিছু।

চারপাশটা অদ্ভুদ রকমের থমথমে। ভোররাতে বরিশাল লঞ্চঘাটে ঢাকা থেকে আসা লঞ্চের সাইরেন বাজে না। চলে না রিক্সার চাকা। হকারের সাইকেল নেই, বলে না পত্রিকা লাগবে? হয় না “সকাল সন্ধ্যা” দোকানের নাস্তা। দুপুর কিংবা রাত, খাবার বন্ধ “রয়েলে” র। নেই বিবির পুকুরের চারপাশে বিকেলের সেই চায়ের আড্ডা।

“মুক্তিযোদ্ধা পার্কে” বা কীর্তনখোলার তীরে, “ত্রীশ গোডাউনে” হয় না হইহুল্লোড়। গমগম করে না অশ্বিনী কুমার হল। প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, গুপ্ত কর্ণারে বসে হয় না বোম ফাটানো যতকথা। সব কথা থেমে গেছে অদৃশ্যের কাছে। শব্দ নেই, কেবল মনে মনে ভাবছি কতটা অসহায় আমরা। প্রকৃতির বিচার চলছে। প্রকৃতি বুঝিয়ে দিচ্ছে পূর্ব পুরুষ থেকে আমরা যা করেছি, তার শাস্তি কতটা হতে পারে। নি:শব্দে শাসন করে যাচ্ছে। আর হচ্ছি শোষনের শিকার। প্রকৃতিকে হত্যা করেছি বলেই হয়তো ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছি। ক্ষয়ে যাচ্ছে সব কিছু। তবুও প্রাণ ফেরাতে চাই। প্রাণে প্রাণ মেলাতে চাই। চাই আবার সবাই জেগে উঠবো। হাসবো, খেলবো, আড্ডা দিবো, বেড়াতে যাবো। ঈদের চাঁদরাতে চকবাজার কয়েক দফায় চষে বেড়াবো আর স্বদেশীতে একটু পর পর গিয়ে ফ্রিতে কোক, স্প্রেইট খাবো।

সকাল ৮টায় হেমায়েত উদ্দিন ঈদ গাহ নামাজের জামাত লাইভ করবো। ঐ তিনদিন ঘুরে ঘুরে মাংস পোলাও খাবো বড় ভাই, বন্ধুদের বাসায়। প্রবারণা পূর্নিমায় হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে কীর্তন খোলায় নৌকায় ঘুরবো। বড়দিনে অক্সফোর্ড মিশন, সদর রোডের সেন্ট পিটার্স চার্চে যাবো স্বাজানো দেখতে। রাতে খাবো কবি হেনরি দার বাসায়।

আর দূর্গা পূজা আসার একমাস আগে থেকেই প্রস্তুতি নিবো শারদ উৎসব আয়োজনের, সম্প্রীতি সমাবেশ করার। ৬ষ্ঠী থেকে দশমী জমিয়ে আনন্দ করবো। পুজোর মধ্যরাতে বাইকে বসিযে মাকে নিয়ে মা দেখাতে ঘুরবো। শহরের আলোর ঝলকানিতে জ্বলে উঠবো নতুন উদ্যমে। ঝগড়া করবো বোনের সাথে। কথার যুদ্ধ হবে সমন্বয় পরিষদের মিটিংএ।

ভেবে ভেবে কেবল পাঞ্জাবী পালটাবো বিএম স্কুলে উদীচীর নাকি সিটি কলেজে চারুকলার বর্ষ বরণে বা বৈশাখী মেলার কোনটায় কি পরে যাবো। মায়ের ভাষা দিবস বা বিজয় দিবসে কিংবা স্বাধীনতা দিবসে শহীদ মিনারে মিলনমেলা হবে বয়সের বালাই না মেনে। সব হবে, সব। করোনার এই ঝড় কেটে যাবে। “একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে” সেই সময়ের অপেক্ষায়..

লেখক: সাংবাদিক ও সংস্কৃতিকর্মী

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD