শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
কলাপাড়া ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন।। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি

কলাপাড়া ইউএনও’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন।। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল ইসলাম’র বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মোস্তফা জামান সুজন, ধারাভাষ্যকার বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, সাংস্কৃতিক কর্মী শামীম বেপারী, তানজিল জামান জয়,জেমস জানিব, সংগঠক মাহাবুবুল আলম নাঈম, নাজমুস সাকিব এবং নাজমুল ইসলাম।

মানববন্ধনে কলাপাড়ার সাংস্কৃতিক কর্মী, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন অংশগ্রহণকারীরা।

বক্তারা সংশ্লিষ্ট অপপ্রচার কারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়াও বক্তারা বলেন, কলাপাড়ায় পূর্বেও চাঞ্চল্যকর গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।

তারা এসব গুজবের মূল হোতা ও কথিত কিশোর গ্যাং লিডার রবিউল আউয়াল অন্তরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৫-০৪-২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD