বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
গভীর সাগরে ট্রলার নষ্ট, জেলেদের পিটিয়ে লুটপাট

গভীর সাগরে ট্রলার নষ্ট, জেলেদের পিটিয়ে লুটপাট

Sharing is caring!

গভীর সাগরে মাছ ধরার সময় রিপন ফকিরের মালিকানা ‘এফবি বরুজান বিবি-১’ ট্রলারের পাখা ভেঙে যায়। এরপর সাগরের ভাঙা এলাকায় গ্রাফি দিয়ে ট্রলারটি সেখানে অবস্থান নেয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১২টার দিকে ২০ জনের একটি সশস্ত্র দস্যু বাহিনী ট্রলারটিতে হামলা করে জেলেদের বেঁধে পিটিয়ে জখম করে প্রায় ১৫ লাখ টাকার মাছসহ রসদ সামগ্রী লুটে নিয়ে যায়।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ওই মালিকের ‘এফবি বরুজান বিবি-২’ ট্রলার জেলেদের উদ্ধারের জন্য রওনা হয়েছে।

ট্রলার মালিকের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মাছ ধরার জন্য বরগুনার নিন্দ্রা ছকিনা এলাকার রিপন ফকিরের মালিকানা এফবি বরুজান বিবি-১ ট্রলার নিয়ে ১৭ জন জেলে সাগরে যায়। পরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ওই ট্রলারের পাখা ভেঙে গেলে বঙ্গোপসাগরের ভাঙা এলাকায় গ্রাফি দিয়ে অবস্থান ট্রলারটি। ওইদিন রাতে ট্রলারে সশস্ত্র দস্যু বাহিনী হামলার করে ১৭ জেলেকে বেঁধে পিটিয়ে জখম করে। এদের মধ্যে সগির হোসেন, মন্নান ও সোহেলের অবস্থা গুরুতর। পরে ট্রলারে থাকা প্রায় ১৫ লাখ মাছসহ রসদ সামগ্রী লুটে নিয়ে যায়। তবে দস্যুদের চিনতে পারেনি জেলেরা।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার শাহ জালাল বাংলানিউজকে বলেন, এমন খবর আমাদের জানানো হয়নি। বিষয়টি খোঁজ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD