বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

তালতলীতে সুশীলন, সিসিএইচআর প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে “Client Centered Humanitarian Response: Improving Lives of Crisis Affected People (CCHR)” প্রকল্পের উপজেলা পর্যায়ে সরকারি বিভাগ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদের ‘পায়রা সম্মেলন’ কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা The Swedish International Development Cooperation Agency (Sida) এর অর্থায়নে এবং IRC (International Rescue Committee), Bangladesh এর কারিগরী সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ জাহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু জাফর মোঃ ইলিয়াস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আল মাসুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানজুরুল হক কাওছার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স›িজব চন্দ্র সাহা, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাইফুল আলম প্রমুখ। প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন অত্র প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ হাদিউজ্জামান।

তিনি বলেন, প্রকল্পটি গত মে ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে উপজেলার বড়বগী ও পঁচাকোড়ালিয়া ইউনিয়নে বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম আগামী ৩১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত চলমান থাকবে।

প্রকল্পটির প্রধান লক্ষ্য হলো বাংলাদেশের দক্ষিনাঞ্চলের খাদ্য নিরাপত্তাহীন ও জলবায়ু সংকটাক্রান্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তার উন্নয়ন করা।

এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অত্র এলাকার খাদ্য নিরাপত্তাহীন পরিবারগুলো তাদের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম হবে, খাদ্য উৎপাদনে দক্ষতা বৃদ্ধি পাবে এবং খাদ্যে তাদের অভিগম্যতা বাড়বে।

তিনি আরও বলেন, প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খাদ্য নিরাপত্তাহীন ও জলবায়ু সংকট আক্রান্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD