বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু

কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখাল) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালীর ইউনিয়নের রজপাড়া সিক্স লেন এলাকায় অটোরিকশার ধাক্কায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে রজপাড়া সিক্স লেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের আত্মীয় সুত্রে জানা গেছে, কুদ্দুস হাওলাদার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের বাসিন্দা।

তিনি বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে রজপাড়া সিক্স লেন এলাকায় রাস্তাা পারাপার’র সময় পিছন দিক থেকে বেপেরোয়া গতির একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান।

পরে সেখান থেকে আজ মঙ্গলবার ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। কলাপাড়া থানা ভারপ্রাপ্ত ওসি মো.রবিউল ইসলাম বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দাখিল করেনি।

অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD