বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়
খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন

খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সোমবার বিকেলে বরিশাল-১ আসনের অন্তর্ভুক্ত দুইটি উপজেলা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গৌরনদী বাসস্ট্যান্ডে এসে জড়ো হন। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

একই সময়ে আসনের অন্তর্ভুক্ত দুই উপজেলার মোট ১১০টি স্থানে খণ্ড খণ্ড মিছিল অনুষ্ঠিত হয়, যাতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিল ও সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় স্লোগান ও বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন বহন করেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে তিনি বরিশাল-১ আসনের সার্বিক উন্নয়নে কাজ করবেন।

বিশেষ করে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মানোন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে এই এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করব।

তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।” সমাবেশে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD