সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ

সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদের বক্তব্যে বরগুনায় আইনজীবীদের প্রতিবাদ

Sharing is caring!

বরগুনা নিজস্ব প্রতিবেদকঃ
বেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের আইনজীবীদের নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরগুনার আইনজীবী নেতারা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বরগুনা প্রেসক্লাবে বরগুনা জেলা আইনজীবী সমিতি, পাবলিক প্রসিকিউটর (পিপি) কার্যালয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরগুনা জেলা শাখা যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিবাদ জানান।

আইনজীবী নেতারা বলেন, গত ৫ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুরে এক সভায় সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন। তিনি ওই সভায় বলেন, ওকালতি যারা করে তারা কিন্তু টাউট-বাটপার।

বক্তারা বলেন, একজন সাবেক সংসদ সদস্য হিসেবে এ ধরনের অশোভন ও কুরুচিপূর্ণ মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো আইন অঙ্গনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আইনজীবীদের মর্যাদা ও সামাজিক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদ সম্মেলনে তারা আরও বলেন, ফরহাদের এ বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে দেশজুড়ে আইনজীবীরা তার এ মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

বক্তারা অবিলম্বে সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদকে জনসম্মুখে বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারসহ ক্ষমা চাইতে আহ্বান জানান।

পাশাপাশি সরকারের প্রতি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। সংবাদ সম্মেলনে বরগুনা জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক ও পাবলিক প্রসিকিউটর মো. নুরুল আমিন, সদস্য-সচিব মনোয়ারা আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক মো. মজিবর রহমান, সদস্য-সচিব আবদুল ওয়াসি মতিনসহ অন্যান্য আইনজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD