মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত

নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনায় নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে বরগুনা জেলার ৬টি উপজেলার ৩১২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪০৫৬ জন আনসার ও ভিডিপি সদস্য।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বরগুনা আনসার ও ভিডিপি কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক বরিশাল রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা আক্তার।

বরিশাল রেঞ্জ কমান্ডার আব্দুস সামাদ তিনি বলেন, “অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এবারের নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” নির্বাচনী দায়িত্ব পালনের লক্ষ্যে সদস্যরা বিগত প্রায় দেড় বছর ধরে প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন।

ভোটের দিন প্রতিটি কেন্দ্রে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। সমাবেশে উপস্থিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে তিনি আরো বলেন, দেশ ও জনগণের স্বার্থে দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভোটারদের সঙ্গে সদাচরণ, সহনশীলতা এবং দায়িত্বের প্রতি সম্মান বজায় রেখে কাজ করতে হবে।

নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD