শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
ভারতীয় জলসীমায় ইঞ্জিন বিকল, ৬ জেলে বাড়াইপুর কারাগারে

ভারতীয় জলসীমায় ইঞ্জিন বিকল, ৬ জেলে বাড়াইপুর কারাগারে

Sharing is caring!

গভীর সাগরে মাছ ধরার সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ার অপরাধে বাংলাদেশি ছয় জেলের স্থান হলো ভারতীয় কারগারে। দীর্ঘ ১২ দিন অতিবাহিত হলেও আজও ফিরে আসতে পারেনি জেলেরা। আটক জেলেরা কলকাতার বাড়াইপুর কারাগারে রয়েছে বলে জানিয়েছেন ট্রলার মালিক।

জানা যায়, গত রোববার (৫ জানুয়ারি) বিকেলে গভীর সমুদ্রে ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা গ্রামের তৌহিদুল ইসলামের মালিকানা এফবি মারিয়া ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। বিকল হওয়ার পর ভাসতে ভাসতে বাংলাদেশি জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে ওই দেশের বনবিভাগ তাদের আটক করে কলকাতার বাড়াইপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে। পরে অজ্ঞাতপরিচয় ভারতীয় এক ব্যক্তি মোবাইলে বিষয়টি জানালে ওই ছয় জেলের নাম উল্লেখ করে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ট্রলার মালিক তৌহিদুল ইসলাম।

ভারতীয় কারাগারে আটক জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের মৃত আমির হোসেন জোমাদ্দারের ছেলে বেল্লাল মাঝি, তালুক চরদুয়ানী গ্রামের আ. রব জোমাদ্দারের ছেলে এমাদুল হক, দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের সুলতান চৌকিদারের ছেলে জাহাঙ্গীর হোসেন, মৃত হাফেজ জোমাদ্দারের ছেলে শাহিন, আতাহার আলীর ছেলে আবদুল হক ও পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার বাহাদুর চাপরাশির ছেলে ইমরান চাপরাশি।

এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলার মালিকের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরা প্রশাসনের সহযোগিতা নেওয়ার চেষ্টা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD