বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পাথরঘাটায় স্ত্রীকে হত্যার ১৩ বছর পর স্বামী গ্রেফতার

পাথরঘাটায় স্ত্রীকে হত্যার ১৩ বছর পর স্বামী গ্রেফতার

Sharing is caring!

 বরগুনার পাথরঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যা মামলার অন্যতম আসামি পলাতক স্বামী খলিলুর রহমানকে (৫৫) ১৩ বছর পর গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) বরগুনার সদর উপজেলার বদরখালী ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়। খলিল ওই উপজলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে ও নিহত তাজেনুরের স্বামী।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালে পাথরঘাটায় তাজেনুর বেগমকে তার সৎ ছেলে ইসমাইল হোসেন রাতের আঁধারে তার বাবার কথা বলে ডেকে নিয়ে ধানক্ষেতে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে তাজেনুরের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধার মরদেহে ২২টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে তাজেনুরের সৎ ছেলে ইসমাইলকে হত্যার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করে পুলিশ। ওই হত্যা মামলার অন্যতম আসামি সতিনের ছেলে ইসমাইল কারাগারে রয়েছেন। দীর্ঘ ১৩ বছর পলাতক থাকার পরে তাজেনুর হত্যার অন্যতম আসামি স্বামী খলিলুরকে রোববার রাতে গ্রেফতার করা হয়।

পাথরঘাটা থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, তাজেনুর হত্যা মামলার আসামি খলিলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD