শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ফের বেড়েছে শীত, শৈত্যপ্রবাহের আভাস

ফের বেড়েছে শীত, শৈত্যপ্রবাহের আভাস

Sharing is caring!

কুয়াশার চাদরে মোড়ানো রয়েছে রাজধানী শহর ঢাকা। সেই সঙ্গে বেড়েছে শীতের প্রকোপও।

শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে কুয়াশাচ্ছন্ন রাজধানীর আকাশ। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ১। এছাড়া দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ রেকর্ড করা হয়েছে পাবনার ইশ্বরদীতে।

যদিও শনিবার দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে রোববার (১২ জানুয়ারি) থেকে পরবর্তী দুই-তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ড. মুহাম্মাদ আবুল কালাম মল্লিক বলেন, সকাল থেকে কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী শহর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমতে থাকবে। দুপুর ২টা নাগাদ সূর্যের দেখা মিলতে পারে।

শৈত্যপ্রবাহের ব্যাপারে তিনি বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলিসিয়াসের নিচে নামলে শৈত্যপ্রবাহ ধরা হয়। বর্তমানে দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। তবে রোববার থেকে পরবর্তী দুই-তিন দিন সিলেট, রাজশাহী, ইশ্বরদী, যশোর, কুষ্টিয়াসহ দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

বৃষ্টিপাতের ব্যাপারে তিনি বলেন, শনিবার দেশের কোথাও বৃষ্টি হয়নি। এছাড়া কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনাও নেই।

এদিকে শনিবার ছুটির দিন হওয়ায় রাজধানীর রাস্তায় মানুষের সংখ্যা তুলনামূলক কম। ঠাণ্ডার প্রকোপে জরুরি কাজ ও কর্মস্থলে যাওয়া ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

রিংকু নামে এক ব্যক্তি বলেন, শনিবার সকাল থেকেই কুয়াশার প্রকোপ দেখা যাচ্ছে। সঙ্গে মৃদু বাতাসও রয়েছে। যার ফলে ঠাণ্ডা কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

চলতি মাসেই সারাদেশে দু’টি তীব্র শৈত্যপ্রবাহ ও একটি মাঝারি শৈত্যপ্রবাহ আসবে বলে পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর। এর মধ্যে দেশের বেশ কিছু অঞ্চলে এক দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এছাড়া বছরের শুরুতেই বৃষ্টিও হয়েছে রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, জানুয়ারির মাঝামাঝিতে বইতে পারে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। আর শেষের দিকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র শৈত্যপ্রবাহ বলতে তাপমাত্রা ছয় ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে। ছয় থেকে আট ডিগ্রির মধ্যে হলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং আট থেকে ১০ ডিগ্রি হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD