শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা

সরকারি সৈয়দ হাতেমআলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৩০ শে জুন সোমবার বিকাল ৩ ঘটিকায় শিক্ষক মিলনায়তন কক্ষে শিক্ষক পরিষদের উদ্দ্যাগে এই আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ হারুন-অর- রশিদ হাওলাদার অধ্যক্ষ, সরকারি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আখতারুজ্জামান খান উপাধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,এছাড়া অত্র কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

এসময় অবসরজনিত বিদায় নেন প্রফেসর মকবুলা আক্তার অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এছাড়া বদলিজনিত বিদায় নেন অধ্যাপক আবদুস সালাম ব্যাপারী,প্রফেসর মোঃ ওসমান গনি,প্রফেসর মোঃ কামাল হোসেন, মোঃ মামুন গাজী, প্রফেসর আব্দুল কুদ্দুস সিকদার,মোঃ নুরুল ইসলাম। বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষকদের সম্মাননা স্মারক উপহার দেয়া হয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে।

বিদায় অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় সবাই দীর্ঘ বছর চাকরি জীবনের স্মৃতিচারণ করেন শিক্ষকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD