বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত,পায়রা বন্দরে ০৩ নম্বর সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত,পায়রা বন্দরে ০৩ নম্বর সংকেত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি :

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গত তিনদিন ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত।

মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় জেলার কলাপাড়ায় চলতি বছরের সর্বোচ্চ ১২১.২  মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে করেছেন নিম্ন আর খেটে খাওয়া মানুষ। এদিকে উপকূলীয় এলাকায় আরো অতিভারী বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকা করছে আবহাওয়া অফিস।

তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ০৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সেই সাথে সকল মাছধরা ট্রলার সমূহতে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। মহিপুর মৎস্য আড়ৎ সমবায় মালিক সমিতির সভাপতি মো দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সমুদ্রের কিনারায় সকল মাছধরা ট্রলারকে সতর্কতার সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে।

আর যারা গভীর সমুদ্রে আছে তাদেরকে কিনারায় এসে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া পটুয়াখালী।

১৮-০৬-২০২৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD