বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন

কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সোহানুর রহমান সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় সলিমপুর টোল প্লাজা সংলগ্ন সড়কে ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীর অংশগ্রহণে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময়ের বক্তব্য রাখেন, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সান্টু, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক, আল আমিন খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল হাওলাদার,  সদস্য ইয়াকুব।

বক্তারা বলেন, সুমন বিএনপি’র  ত্যাগী নেতা। দীর্ঘ ১৭ বছরে  ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন হামলা-মামলার শিকার হয়েছেন। এরপরও আমাদের সুখে-দুখে পাশে ছিলেন।

এরকম ত্যাগী নেতা যদি আমাদের মাঝ থেকে হারিয়ে যায় তবে ষড়যন্ত্রকারীরা আবার চাঙ্গা হয়ে উঠবে। আমরা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের  কাছে আহ্বান জানাই দ্রুত সময়ের মধ্যে সুমনের স্থগিত  দলীয় পদ ফিরিয়ে দিতে। তা না হলে আমরা আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১জুলাই) সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জাকির হোসেন বাদল মৃধা ও সদস্য সচিব ঢালী রুহুল আমিন এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মোঃ সোহানুর রহমান সুমনকে নীলগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের  সদস্য সচিব পদসহ সকল প্রাথমিক সদস্য  পদ স্থগিত করা হয়।

মোয়াজ্জেম হোসেন  কলাপাড়া

০৩-০৭-২০২৫।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD