শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা

বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী) প্রতি‌নি‌ধি:

পটুয়াখালীর বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধ‌রে ফা‌হিম বয়া‌তি(১৮) না‌মের এক যুবক‌কে কু‌পি‌য়ে হত‌্যা করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার বিকাল ৪টার দি‌কে উপ‌জেলার নওমালা ইউনিয়‌নের ভাংরা গ্রা‌মে ওই  ঘটনা ঘ‌টে।  স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, তুচ্ছ ঘটনা‌কে কেন্দ্র ক‌রে সানু মী‌রের(৪৫) সাথে একই এলাকার জা‌কির বয়া‌তির (৫০) সা‌থে বি‌রোধ তৈ‌রি হয়।

ওই ঘটনায় স্থানীয় চেয়ারম‌্যা‌নের মধ‌্যস্থতায় মিমাংসা হয়। কিন্তু সানুর পক্ষ ওই শা‌লিস প্রত‌্যাখান ক‌রে  মঙ্গলবার বিকা‌লে জা‌কি‌রের উপর দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা চালায়।

এতে জা‌কির বয়া‌তির ছে‌লে ফা‌হিম ঘটনাস্থ‌লেই নিহত হন। এঘটনায় গুরুতর আহত হন জা‌কির নি‌জে।  ঘটনার পর শানু মীর পলাতক র‌য়ে‌ছেন। এবিষ‌য়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আক্তারুজ্জামান সরকার ব‌লেন, খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। অ‌ভিযুক্ত‌দের বিরু‌দ্ধে প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

তা‌রিখ ০১/০৭/২৫ বাউফল (পটুয়াখালী)

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD