শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড

কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় নকল ব্যান্ডরোল সংবলিত ৫ হাজার ৪’শত ১০ প্যাকেট কিংস সিগারেট ও খালি প্যাকেটের ১৭ হাজার ব্যান্ডরোল জব্দ করা হয়েছে। রবিবার(০৬ জুলাই) রাতে কলাপাড়া  পৌরসভার রহমতপুর ও শিকদার বাড়ির এলাকায় গোডাউন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়।

এ সময় দিলীপ কুমার পাল (৩৯) নামের  ব্যক্তিকে ৫০ হাজার টাকা ও মিলন হোসেন (৪১) নামের ব্যক্তিকে  ৫০হাজার টাকা  জরিমানা করা হয়।

অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার( ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে।

এ সময় কলাপাড়া থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ী শহীদুল ইসলাম বলেন,পাইকারী ব্যবসায়ীরা ধোকা দিয়ে নকল সিগারেট বিক্রি করে  আমাদের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতো। অনেক ক্রেতারা এ বিষয় নিয়ে আমাদের হেনস্থা করতো।

অনেক টাকা লোকসান দিতে হতো।আমরা অসহায় ছিলাম। এই অভিযানকে স্বাগত জানিয়ে এ অভিযান অব্যাহত রাখার দাবি জানান তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের সহায়তায় গোডাউনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল সিগারেটের  সন্ধ্যান মেলে।

দুই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ দন্ড কার্যকর করা হয়। পরে জব্দ সিগারেট পুড়িয়ে দেয়া হয়।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৭/০৭/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD