বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক এলাকায় দীর্ঘ ১৭ বছর ধরে কোনো ধরনের উন্নয়নমূলক কার্যক্রম না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে গত শুক্রবার (২৭শে জুন) জুমার নামাজের পর পশ্চিম বগুড়া জিয়া সড়কের বাইতুল মদিনা জামে মসজিদের সামনে স্থানীয়রা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।

এই কর্মসূচির ধারাবাহিকতায় মঙ্গলবার (১ জুলাই) এলাকাবাসীর পক্ষে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারীর হাতে গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেন।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জিয়া সড়ক এলাকার বাসিন্দা ও বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, দৈনিক ‘বাংলাদেশের আলো’র বরিশাল প্রতিনিধি সাংবাদিক মো. নুরুজ্জামান হীরা এবং দৈনিক ‘বিপ্লবী বাংলাদেশ’ পত্রিকার বার্তা সম্পাদক মো. মেহেদী হাসান। স্মারকলিপিতে এলাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে ভাঙা রাস্তাগুলোর সংস্কার এবং দীর্ঘদিনের অচল ড্রেনেজ ব্যবস্থার পুনর্নির্মাণের দাবি জানানো হয়।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “গত শুক্রবার ২২ নম্বর ওয়ার্ডের মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচির বিষয়টি আমরা অবগত হয়েছি। সংশ্লিষ্ট এলাকার সড়ক ও ড্রেনেজ সমস্যাকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি এবং তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

উল্লেখ্য, জিয়া সড়ক এলাকাটি বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা হলেও বছরের পর বছর ধরে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত থাকায় নাগরিক ভোগান্তি চরমে পৌঁছেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD