বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
কলাপাড়ায় সম্প্রতি ঘূর্ণিঝড়, নিম্নচাপ, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ

কলাপাড়ায় সম্প্রতি ঘূর্ণিঝড়, নিম্নচাপ, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সম্প্রতি ঘূর্ণিঝড়, নিম্নচাপ, নদী ভাঙ্গন, জলোচ্ছ্বাস ও বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান কার্যক্রমের চাল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার(৩১ মে) উপজেলার কুয়াকাটা পৌরসভা, লতাচাপলী, ধুলাসার ও মহিপুর ইউপির ক্ষতিগ্রস্থ ১২০০ মানুষের মধ্যে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রান সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, শুকনো মরিচ, চিড়া, চিনি, বিস্কুট এবং পানি বিশুদ্ধকরন ট্যাবলেট। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহযোগিতায় এ ত্রান কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মো.রবিউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, মহিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলু গাজী, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার, ইউপি সচিব রাশেদ নিজাম, ইউপি সদস্য(সংরক্ষিত মহিলা) রুপা আক্তার সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যগন, উপকারভোগীরা এবং গণমাধ্যম কর্মীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম জানান, বেড়িবাঁধের বাইরে যারা আছেন তাদের ১২০০ পরিবারের জন্য জেলা প্রশাসকের নির্দেশনায় ১০ কেজি চাল এবং শুকনো খাবার দেয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ত্রান বিতরণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

৩১/০৫/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD