রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
‘সোলেমানি হত্যায় আমেরিকার ওপর ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে’

‘সোলেমানি হত্যায় আমেরিকার ওপর ভয়াবহ প্রতিশোধ নেওয়া হবে’

Sharing is caring!

মার্কিন হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এলিট কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়েছেন। এ ঘটনায় আমেরিকার ওপর ‘ভয়াবহ প্রতিশোধ’ নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজায়ি।

শুক্রবার (৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় মোহসেন রেজায়ী এ কথা বলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

রেজায়ী বলেন, শহীদ জেনারেল কাসেম সুলেমানি আমাদের অন্য শহীদ ভাইদের সঙ্গে যোগ দিয়েছেন। কিন্তু, আমরা এ ঘটনায় আমেরিকার ওপর ভয়াবহ প্রতিশোধ নেবো।

এ ঘটনায় এরই মাঝে ইরানের উচ্চ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। সোলেমানি হত্যার পরবর্তী করণীয় নিয়ে এ বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন হামলায় নিহত হন কাসেম সোলেমানি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কাসেম সোলেমানিকে হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে পেন্টাগন।

কাসেম সোলেমানি বর্তমান ইরান সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বে চলা কুদস ফোর্স সরাসরি দেশটির সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনির প্রতি অনুগত। তাকে ইরানে জাতীয় বীরের মর্যাদা দেওয়া হতো।

সোলেমানি নিহত হওয়ার ঘটনায় ইরান মার্কিনিদের পাল্টা জবাব দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD