মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন

বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘর উদ্বোধন

Sharing is caring!

বরগুনায় মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বরগুনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে যাদুঘরের উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীলের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা প্রশাসন এ মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠা করেন।

এসময় উপস্থিত ছিলেন- বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মনির, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ার, সুখ রঞ্জন শীল, বেসরকারি (এনজিও) সংস্থা জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেআরা হাসি প্রমুখ।

মুক্তিযুদ্ধ যাদুঘরের উদ্যোক্তা ও বরগুনা প্রেসক্লাবের সভাপতি চিত্ত রঞ্জন শীল বলেন, নতুন প্রজন্মের মধ্যে দীর্ঘ ২৬ বছর ধরে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আসছি। সেই ধারাকে অব্যাহত রাখতে বরগুনা জেলা প্রশাসন মুক্তিযুদ্ধ যাদুঘরের শুভ উদ্বোধন করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD