শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বরিশাল বিভাগে ১২ কিলোমিটার নদী খনন শুরু মঙ্গলবার : ব্যয় হবে ১৪ কোটি টাকা !

বরিশাল বিভাগে ১২ কিলোমিটার নদী খনন শুরু মঙ্গলবার : ব্যয় হবে ১৪ কোটি টাকা !

Sharing is caring!

নাব্যতা সংকট নিরসনে আগামী মঙ্গলবার থেকে বরিশাল বিভাগের বিভিন্ন নৌ রুটে শুরু হচ্ছে খনন বা ড্রেজিং কার্যক্রম। আসন্নশুকনো মৌসমুকে ঘিরে শুরু হতে চলে এই কার্যক্রম চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। আর এইসময়ের মধ্যে বিভাগের অন্তত ৩০টি পয়েন্টে মোট প্রায় ১২ কিলোমিটার নৌপথ ড্রেজিং করাহবে। এসব পয়েন্ট থেকে ১৪ লাখ ঘনমিটার বালু অপরসারণ করা হবে। যার ব্যয় নির্ধারণ করাহয়েছে ১৪ কোটি টাকা।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল নদী বন্দরের সম্মেলন কক্ষে মেইন্টেনেন্সড্রেজিং বিষয়ক এক মতবিনিময় সভায় বিআইডব্লিউটিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমানভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।
এসময় তিনি বলেন, ‘ভাঙ্গন ও বর্ষার উজান থেকে নেমে আসা পানিরসাথে আমাদের দেশের নদ-নদী হয়ে প্রচুর বালু বা পলিমাটি বঙ্গোপসাগরে যায়। যদিও হিসেবঅনুযায়ী ৩০ শতাংশ বালু আমাদের অভ্যন্তরীন নদ-নদীতে থেকে যায়, বাকি ৭০ শতাংশবঙ্গোপসাগরে যায়। আর তাই ৩০ শতাংশের কারণে প্রতি বছর নৌ-রুটে রক্ষায় মেইন্টেনেন্সড্রেজিং কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে আমাদের। নয়তো শুকনো মৌসুমে নৌপথগুলো চলাচলেরঅনুপযোগী হয়ে যাবে। বর্তমান পরিস্থিতিতে এমনও হয় খনন করার পরপরই কয়েখ দিনের মধ্যেআবার পলি পরে নদী তার নাব্যতা হারিয়ে ফেলছে। তখন নৌপথ সচল রাখতে আবার আমাদের সেখানে ড্রেজিং করতে হবে।
তিনি আরও বলেন, ‘মংলা থেকে পাকসী পর্যন্ত একটি নৌরুট রয়েছে। যার মধ্যে হিজলা ও মেহেন্দিগঞ্জের নৌরুটটি পরেছে। এটি একটি প্রকল্পের মাধ্যমে খননকরা হয়। এর বাহিরে সম্প্রতি এক সমীক্ষায় দেখাগেছে, বরিশাল, পটুয়াখালী, বরগুনা ও ভোলানদী বন্দর এবং পাতারহাট লঞ্চঘাট সংলগ্ন এলাকায় খনন কাজের প্রয়োজন রয়েছে।
এছাড়া বরিশাল-ভোলা রুটের ভোলা খাল (কড়ইতলা নদী), লাহারহাট-ভেদুরিয়া রুট হয়ে ভোলা নদী বন্দর পর্যন্ত ইলিশা-মজুচৌধুরীর হাট (মতিরহাট) রুট, লালমোহন-নাজিরপুর-ঢাকা রুট, পটুয়াখালী-ঢাকা নৌ রুটের বগা, বাকেরগঞ্জের কবাই, কারখানা নদীর বিভিন্ন স্থানে ২২ থেকে ৩০টি স্থানে দ্রুত খননের প্রয়োজন দেখা দিয়েছে। বিশেষ করে পটুয়াখালী-ঢাকা নৌরুটে দ্রুত খনন কাজ শুরু করা না গেলে লঞ্চ চলাচল বন্ধ হয়েযাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী মিজানুর রহমান ভূঁইয়া।
তিনি বলেন, ‘যে সব নদীর তীরে আমাদের জায়গা রয়েছে, সেখানেনদী খনন করা বালু আমরা ফেলছি। কিন্তু কিছু কিছু সময় এটা করা সম্ভব নয় না। তখন আমরা খননকৃত বালু নদীতে ফেলছি। তবে তা অবশ্যই নদীর গভীরতম এবং বহমান স্রোতধারার মাঝে।অবশ্য জলাশয় ব্যতিত নীচু জায়গা ভরাটের জন্য আমাদের কাছে জানালে আমরা তা ভরাট করেদিবো। এ ক্ষেত্রে কোন খরচের প্রয়োজন হবে না। তবে এজন্য আমাদের সক্ষমতা অনুযায়ী বলতেহবে।
মিজানুর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিএ’র বর্তমানে ৪৫টি ড্রেজার রয়েছে। বরিশাল বিভাগের খনন কাজে ৮-১০টি ড্রেজার কাজ করবে। প্রয়োজনে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের ড্রেজারও ব্যবহার করা যাবে। আমরা এটুকু নিশ্চিত করতেপারি যে আমাদের অর্থাৎ বিআইডব্লিউটিএ’র খননের কারণে নদীর তীর ভাঙে না। আমরা ১৪ফিট ড্রাফটের জাহাজের জন্য নদী খননের কাজ করি। আর এটা খবই পরিকল্পিতভাবে নদীর নাব্যতাঠিক রাখতে করা হয়। কিন্তু অবৈধভাবে নিয়ম না মেনে বালু তোলার কারণেই নদী তীর ভাঙছে। তার পরেও অনেক সময় আমাদের খনন কাজে বাধা দেয়া হয়, মামলা দয়ো হয়।
অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদামিঠু সরকারসহ বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, লঞ্চ মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিতছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD