সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশাল জেলা আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

বরিশাল জেলা আনসার ও ভিডিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন

Sharing is caring!

স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুযোগ্য মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, এনডিসি,পিএসসি,জি,মহোদয়ের যথাযথ নির্দেশনা মোতাবেক বরিশাল জেলার শ্রদ্ধেয় জেলা কমান্ড্যান্ট, সৈয়দ ইফতেহার আলী এর নেতৃত্বে বেলা ১১ টায় সামাজিক দূরত্ব ও স্বাস্হ্য বিধি বজায় রেখে  বৃক্ষরোপণ অভিযান -২০২০ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আশরাফুল আলম, পরিচালক, আনসার ও ভিডিপি, বরিশাল রেঞ্জ, বরিশাল।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সুচনা লগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মানব কল্যানকর,উন্নয়নমূলক এবং জনহিতকর ভিভিন্ন কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করে আসছে।এরই ধারাবাহিকতায় বরিশাল জেলার বিভিন্ন উপজেলার মাধ্যমে প্রত্যকটি ইউনিয়ন পরিষদ ভবনের পাশে /সরকারি রাস্তার পাশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি সেয়দ ইফতেহার আলী বলেন, আমরা ডিজি মহোদয়ের নির্দেশ মোতাবেক বরিশাল জেলার ১০ টি উপজেলায় ১০০০ হাজার বিভিন্ন প্রজাতির ঔষধি ও ফলজ গাছের চারা সংগ্রহ করে পৌঁছে দিয়েছি। উক্ত চারাগুলো উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের মাধ্যমে আমাদের বাহিনীর ভাতাভুক্ত ইউনিয়ন দলনেতা /দলনেত্রী /আনসার কমান্ডারদের মাঝে বিতরণ করা হবে।

এসময় তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস কোভিড -১৯ জনিত কারণে উদ্বুদ পরিস।পরিস্থিতি মোকাবিলায় বরিশাল জেলার প্রতিটি সদস্য নিবেদিত প্রান কর্মী হিসেবে সক্রিয় ভাবে অংশগ্রহন করে রাষ্টীয় দায়িত্ব পালনে সদা তৎপর রয়েছে। আম্পানের মত কঠিন দুর্যোগেও আমাদের প্রতিটি ইউনিয়নের সদস্যরা উদ্ধার তৎপরতা, আশ্রয় কেন্দ্রের নিরাপত্তা সহ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।

তিনি আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য বলেন যে, গাছ আমাদের পরম বন্ধু। আমাদের জীবন বাঁচাতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর  কোন বিকল্প নেই। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নপূরনে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীর সুখী সম্রৃদ্বির সোনার বাংলা বাস্তবায়নের জন্য সবাইকে ১০ টি করে গাছ লাগানোর জন্য নির্দেশ প্রদান করেন। এই কর্মসূচীর মাধ্যমে মানুষ বৃক্ষ রোপণের গুরুত্ব অনুধাবন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD