বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

চাঁদ দেখা গেছে, শনিবার থেকে রোজা শুরু

Sharing is caring!

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুরু হলো সিয়াম সাধনার মাস রমজান।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের নতুন চাঁদ দেখা যায়।

সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম বায়তুল মোকাররমে এক ব্রিফিংয়ে চাঁদ দেখা যাওয়ার বিষয়টি জানান।

ব্রিফিংয়ে বলা হয়, বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, ২৯ শাবান ১৪৪১ হিজরি শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এমতাবস্থায় ২৫ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী ২০ মে পবিত্র লাইলাতুল ক্বদর পালিত হবে।

সেই হিসেব অনুযায়ী শুক্রবার দিনগত শেষ রাতে সেহরি খেয়ে রোজা রাখবেন মুসলমানরা। একইসঙ্গে শুক্রবার (২৪ এপ্রিল) এশার নামাজের পর দেশের মসজিদে মসজিদে শুরু হবে তারাবীহর নামাজ। তবে বর্তমান করোনা পরিস্থিতির কারণে সরকার নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে এবার মসজিদে ১২ জনের বেশি নামাজ আদায় করতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছে।

১৪৪১ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয় শুক্রবার (২৪ এপ্রিল)। শুক্রবার সন্ধ্যায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD