শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ভোলায় প্রথম করোনায় রোগী শনাক্ত

ভোলায় প্রথম করোনায় রোগী শনাক্ত

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভোলার বোরহানউদ্দিন এবং মনপুরায় এক শিশু ও এক যুবকের করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১০ টায় তাদের রিপোর্ট পজেটিভ এসেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এরা উভয়ই স্থানীয় বলে জানা গেছে। এই জেলায় এবারই প্রথম করোনা রোগী শনাক্ত হলো।

ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছর বয়সী এক শিশু ও মনপুরা উপজেলার সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা ২২ বছরের এক যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছিল। বৃহস্পতিবার তাদের রিপের্ট পজেটিভ এসেছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার বশির গাজী জানান, শুক্রবার থেকে পুরো এলাকা লকডাউন করা হবে এবং আক্রান্তদের পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে।

জেলায় এ পর্যন্ত ২৪২ টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। যার মধ্যে ২১৪ টি নমুনা নেগেটিভ এসছে। বর্তমানে আইসোলেশনে রয়েছে একজন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD