রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
করোনায় বিদেশে ১৩৩ বাংলাদেশির মৃত্যু

করোনায় বিদেশে ১৩৩ বাংলাদেশির মৃত্যু

Sharing is caring!

বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বহু বাংলাদেশির। এ সংখ্যা দেশের চেয়েও বেশি।

বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস, প্রবাসে কমিউনিটি ও আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী বুধবার (০৮ এপ্রিল) পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিদেশে অন্তত ১৩৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সূত্র জানায়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। বুধবার (০৮ এপ্রিল) পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯২ বাংলাদেশির। গত ২৪ ঘণ্টায় শুধু নিউইয়র্কেই গেছে ৫ প্রবাসী বাংলাদেশির প্রাণ। বিদেশে থাকা বাংলাদেশি নাগরিকদের মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসের ঝুঁকির মুখে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া সেখানে আরও কয়েকশ বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে যুক্তরাজ্যে। সেখানে মৃত বাংলাদেশির সংখ্যা ২৩।

প্রবাসী বাংলাদেশির সংখ্যা বেশি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে। আবার সেখানে করোনা ভাইরাসের প্রকোপও বেশি। সে কারণে এই দুই দেশেই বেশি সংখ্যক বাংলাদেশির মৃত্যু হচ্ছে। এদিকে ইতালি ও স্পেনে করোনায় তুলনামূলকভাবে প্রবাসী বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনা কম। এই দুই দেশে ৩ জন করে বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।

এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে ৬, কাতারে ২, আরব আমিরাতে ১, লিবিয়ায় ১, সুইডেনে ১ ও গাম্বিয়ায় ১ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সিঙ্গাপুরে প্রথম বাংলাদেশি প্রবাসীরা করোনা ভাইরাসে আক্রান্ত হন। সেখানে এই পর্যন্ত প্রায় ৬ জন বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD