রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বরিশালে ছিনতাইকারীর ৭ দিন জেল, তিন চালককে জরিমানা

বরিশালে ছিনতাইকারীর ৭ দিন জেল, তিন চালককে জরিমানা

Sharing is caring!

বরিশাল নগরীর বিএম কলেজ রোড, বৌদ্যপাড়া মোড় এলাকায় করোনা সচেতনতার নামে হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে সচেতনতা কার্যক্রম দেখিয়ে ছিনতাইকালে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।

করোনা সংক্রামন এড়াতে নগরীতে সব ধরনের যান্ত্রিক যান চলাচল বন্ধ থাকায় জনগুরুত্বপূর্ণ বিএম কলেজ সড়ক প্রায় জনশূন্য হয়ে পড়ে।

এ সুযোগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সামান্য সংখ্যক রিক্সা, ভ্যান ও পায়ে হেটে যাওয়া মানুষ চলাচল করলে তাদেরকে সচেতনতা মূলক কার্যক্রম দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ভয়-ভীতি দেখিয়ে সর্বস্ব কেড়ে নেয় স্থানীয় মাদকাসক্ত সাইদ হোসেন নামের এক যুবক। এসময় পার্শ্ববর্তী দোকান মালিক সহ স্থানীয় জনতা তাকে আটক করে সাংবাদিকদের সহযোগিতায় ভ্রাম্যমান আদালতকে অবহিত করে।

খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ছিনতাইকারীকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

অপরদিকে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ৩টি দোকানে গনজমায়েত করায় রোগ সংক্রমিত হওয়ার আশঙ্কায় সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া অধিক ভাড়া আদায় ও গন জামায়াতের কারনে ৩টি মাইক্রোবাসের ড্রাইভারকে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD