রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দুবাইয়ে করোনায় আক্রান্ত ৪ বাংলাদেশি

দুবাইয়ে করোনায় আক্রান্ত ৪ বাংলাদেশি

Sharing is caring!

অনলাইন ডেক্স:মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এর আগে দেশটিতে দুজন বাংলাদেশি করোনায় আক্রান্ত হন।এনিয়ে দেশটিতে আক্রান্ত বাংলাদেশি নাগরিকের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।তথ্যটি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর গালফ নিউজের।

আমিরাতের ইংরেজি জাতীয় দৈনিক গালফ নিউজের সোমবারের প্রতিবেদনে স্বাস্থ্য ও প্রশমন মন্ত্রণালয়ের বরাতে বলা হচ্ছে, আজকের ১৪ জন নিয়ে দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ নামক রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে। ইতোমধ্যে সিঙ্গাপুরে ৫ বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, আজ নতুন করে যে ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন তাদের মধ্যে চারজন আমিরাতের নাগরিক। এছাড়া বাংলাদেশের দুজন ছাড়াও ইতালির তিন, নেপালের দুই এবং রাশিয়া, ভারত ও সিরিয়ার একজন করে নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD