রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
যে ১৬ কারণে ফের দিল্লির মসনদে কেজরিওয়াল

যে ১৬ কারণে ফের দিল্লির মসনদে কেজরিওয়াল

Sharing is caring!

বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। কাজের মাধ্যমেই জনগণের আস্থা আবারও জিতে নিয়েছে আম আদমি পার্টি (এএপি), এমনটিই মনে করছেন দলটির নেতারা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ১৬টি কারণে কেজরিওয়ালের এএপি’র ওপর ভরসা রেখেছে দিল্লির জনগণ।

সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) নিয়ে উত্তাল ভারত। এরই মধ্যে দিল্লির বিধানসভা নির্বাচন যেন সমুচিত জবাব দিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি)।

কেজরিওয়ালের বিজয়ের অন্যতম কারণ বিজেপিবিরোধী ভোটগুলো চলে গেছে এএপি’র ঝুলিতে। মুসলমানরাও ভোট দিয়েছেন এএপিকে। ক্ষমতায় থাকা অবস্থায় যেসব কাজ কেজরিওয়াল করেছেন, সেসবও জনগণের ভোট বাগিয়ে নিতে সাহায্য করেছে। দুইশ’ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ, প্রতিদিন সাতশ’ লিটার পর্যন্ত পানি, সরকারের তৈরি স্থানীয় ক্লিনিকগুলোতে চিকিৎসা এবং ওষুধ বিনামূল্যে দিয়েছেন তিনি। সরকারি (ডিটিসি) বাসে নারীদের বিনামূল্যে সফরের সুযোগ ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাসে মার্শাল নিয়োগ করেছেন তিনি। নিরাপত্তার স্বার্থে দিল্লির নানা জায়গায় লাগিয়েছেন সিসিটিভি ক্যামেরা। দিল্লির সরকারি স্কুলগুলোর অবকাঠামো ও শ্রেণিকক্ষে এনেছেন আমূল পরিবর্তন।

কেজরিওয়ালের বিজয়ের কৌশল হিসেবে আরও কাজ করেছে- কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকা দিল্লির পুলিশ কেন শাহিনবাগে রাস্তা খালি করছে না, সে প্রশ্ন তোলা; শাহিনবাগের বিক্ষোভস্থলে না যাওয়া, বিজেপি একে মূল ইস্যু করতে চাইলে এ তর্ক থেকে দূরে থাকা, নিজ সরকারের ছাড়া অন্য ইস্যুতে এমনকি সিএএ-এনআরসি নিয়েও কথা না বলা ও মোদীকে আক্রমণ করা থেকে বিরত থাকা। বিজেপি ও কংগ্রেসের সমর্থকদের কাছেও অভিনব উপায়ে বারবার ভোট চেয়েছেন কাজরিওয়াল।

নিজের কাজের প্রচার করে তিনি বারবার বলেছেন, ‘এতো কাজের পরেও তারা আমাকে আতঙ্কবাদী বলছেন।’ কাজ ও কৌশল দু’ভাবেই তিনি পরাজিত করেছেন প্রতিদ্বন্দ্বী বিজেপিকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD