মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পাথরঘাটায় ৭ হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ

পাথরঘাটায় ৭ হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ

Sharing is caring!

বরগুনার পাথরঘাটা উপজেলায় সাত হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা উপজেলার এক নম্বর রায়াহনপুর ইউনিয়ন পরিষদে এ কম্বল বিতরণ করা হয়। সাবেক সংসদ সদস্য (এমপি) গোলাম সবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের পক্ষে কম্বল বিতরণ করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী এমপি নাদিরা সুলতানা।

কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সোহরা, নাচনাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন, পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল ইসলাম সুজন গাজী প্রমুখ।

এদিকে গত ১ জানুয়ারি রাতে পাথরঘাটা উপজেলার তালুকের চরদুয়ানী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ভাড়াটিয়াসহ মোট ২৬ জনকে তিন হাজার টাকা করে এবং ছয়জনকে দুই হাজার টাকা করে অর্থ সহয়তা দেওয়া হয়।

এ সময় নাদিরা সুলতানা বলেন, অগ্নিকাণ্ডে যাদের খতি হয়েছে তা পূরণ হবার নয় এবং আমরা তা পূরণও করতে পারবো না। তবে আমরা সবাই এভাবে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করলে হয়তো তারা কিছুটা খতি কাটিয়ে উঠতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD