সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
প্রাথমিক সমাপনীতে বহিষ্কারের নিয়ম বাতিল

প্রাথমিক সমাপনীতে বহিষ্কারের নিয়ম বাতিল

Sharing is caring!

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত নির্দেশাবলীর সংশ্লিষ্ট অনুচ্ছেদ বাতিল করে সম্প্রতি আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এই সমাপনী পরীক্ষা নিয়ে সরকারি নির্দেশাবলীর ১১ নম্বর অনুচ্ছেদে ‘শৃঙ্খলা লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা’ নেওয়ার কথা বলা ছিল। অনুচ্ছেদের আওতায় পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী একে অন্যের সঙ্গে কথা বললে, অননুমোদিত কাগজপত্র বা বস্তু সঙ্গে রাখলে, অন্যকে দেখানোর কাজে সহযোগিতা করলে, উত্তরপত্র ছাড়া অন্য কিছুতে লিখে আনলে তাকে ওই বিষয়সহ অন্য বিষয়ের পরীক্ষা থেকে বহিষ্কার অথবা পরীক্ষা বাতিল করা হতো।

এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষা চলাকালে প্রায় দুইশ’ শিক্ষার্থীকে বহিষ্কার করার পর সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে আদালত গত ২১ নভেম্বর স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেন।

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় শিশুদের বহিষ্কার করা কেন অবৈধ হবে না, সেই সঙ্গে এবারের পরীক্ষায় বহিষ্কার হওয়া শিশুদের ফের পরীক্ষা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয় ওই রুলে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা নির্দেশনাবলীর ১১ নম্বর নির্দেশনা কেন অবৈধ হবে না- তাও জানতে চান আদালত।

এর ধারাবাহিকতায় গত ১৮ ডিসেম্বর হাইকোর্ট আদেশ দেন, প্রাথমিক শিক্ষা সমাপনীতে বহিষ্কৃতদের ২৮ ডিসেম্বর মধ্যে পরীক্ষা নিয়ে ৩১ ডিসেম্বরের মধ্যে ফলপ্রকাশ করতে হবে।

এর প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নতুন করে বহিষ্কৃত শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করে পরীক্ষা নিচ্ছে। সমাপনী পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD