বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় ৪১ হাজার ২’শত ৮৯ জন শিক্ষার্থী পেলো নতুন বই

কলাপাড়ায় ৪১ হাজার ২’শত ৮৯ জন শিক্ষার্থী পেলো নতুন বই

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ায় ১৭২ টি প্রাথমিক বিদ্যালয় ও ১’শত ১২টি মাধ্যমিক স্তরের ৪১ হাজার ২’শত  ৮৯ জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ১৪ হাজার ৮’শত টি নতুন বই বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার(০১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সকল বিদ্যালয়ে এই বই বিতরন কার্যক্রম শুরু করা হয়।

প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরন করা হলেও  মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৯০ শতাংশ বই বিতরন করা হয়েছে।

নতুন বই হাতে পেয়ে অনেকটা উচ্ছাসিত ছিলো শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নতুন বইয়ের মাধ্যমে তাদের জ্ঞানের ভান্ডার আলোকিত করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

খেপুপাড়া মঙ্গলসূখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ ইয়াস আহসান বলেন, বড় ক্লাসে নতুন বই পেয়েছি অনেক আনন্দ হচ্ছে।

নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাবিল আহমেদ বলেন, আজ বছরের প্রথম দিন নতুন বই নিয়ে এসেছি।

বন্ধুদের সাথে বই উৎসব আনন্দ উপভোগ করেছি। নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ আইয়ুব আলী বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে পারায় আমরা আনন্দিত।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান জানান, মাধ্যমিক স্তরের বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি পর্যায়ে ৯০ শতাংশ বই ইতিমধ্যে বিদ্যালয় গুলোতে পৌঁছানো হয়েছে।

আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সকল বই বিদ্যালয়গুলোতে পৌঁছাতে পারবো।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD