সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
নববধূর সাজে শাওন, ছবি ভাইরাল

নববধূর সাজে শাওন, ছবি ভাইরাল

Sharing is caring!

অনলাইন ডেক্স: প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন। সম্প্রতি নববধূর সাজে তার কিছু ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে অনেকের মনে প্রশ্ন জেকে বসেছে– শাওন কি বিয়ে করছেন?

সম্প্রতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কবি আফতাব আহমেদকে বিয়ে করেছেন গুলতেকিন। আর এবার বিয়ের সাজে হাজির হয়ে আলোচনায় এলেন হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী শাওন।

গত বৃহস্পতিবার বিয়ের সাজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন শাওন। ছবিটির ক্যাপশনে তিনি জুড়ে দিয়েছিলেন রবীন্দ্রসংগীতের কয়েকটি লাইন- ‘ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি/ চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী/ কেহ জানিবে না মোর গভীর প্রণয়/ কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়।/ আপনি আজিকে যবে শুধাইছ আসি/ কেমনে প্রকাশি কব কত ভালোবাসি।’

শাওনের ছবিটি খুব অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বউয়ের সাজে শাওনের সেই ছবি শেয়ার করেছেন অনেকেই।

এই ছবি শেয়ার হয়েছে জাহিদ খান ম্যাকওভারের ফেসবুক পেজে। জানা যায়, একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিয়েছিলেন শাওন।

ম্যাকওভার জাহিদ খান ছবির ক্যাপশনে লিখেছেন– ‘আবারও নববধূ রূপে মেহের আফরোজ শাওন।’ তার প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করায় শাওনের প্রতি কৃতজ্ঞতাও জানান জাহিদ। ছবিগুলো তুলেছেন এমএইচ বিপু।

মেহের আফরোজ শাওন হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকে অভিনয়ের মাধ্যমে শোবিজে নিয়মিত পথচলা শুরু করেন। তার পর তিনি হুমায়ূন আহমেদের নির্দেশনায় একেএকে বেশ কিছু জনপ্রিয় প্যাকেজ ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এ ছাড়া শাওন অভিনয় করেছেন বেশ কটি চলচ্চিত্রে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD