বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঢামেকে এক প্লাটফর্মে জরুরি স্বাস্থ্যসেবা

ঢামেকে এক প্লাটফর্মে জরুরি স্বাস্থ্যসেবা

Sharing is caring!

অনলাইন ডেস্ক: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এক প্লাটফর্মে জরুরি রোগীদের সেবা দেওয়ার জন্য নেওয়া উন্নয়নমূলক কাজ ও চিকিৎসা সরঞ্জামাদি পর্যবেক্ষণ করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. জাহিদ মালেক স্বপন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ঢামেক হাসপাতালের বহির্বিভাগের রেডিওথেরাপি বিভাগ, নতুন ভবন ও জরুরি বিভাগ পরিদর্শন করেন তিনি।

এসময় তার সঙ্গে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় চিকিৎসা নিতে আসা বিভিন্ন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শোনেন প্রতিমন্ত্রী।

একেএম নাসির উদ্দিন জানান, রোগীদের সেবার মান আরও কিভাবে বাড়ানো যায়, সে চিন্তাধারা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের মান বাড়ানোর কিছু কার্যক্রম অনেক আগেই আমরা হাতে নিয়েছি। আশা করি, নতুন বছরের আগেই রোগীরা উন্নত সেবা পাবেন। এসব উন্নয় কাজ পরিদর্শনেই আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

মন্ত্রী রেডিওলজি বিভাগে রেডিওথেরাপি নতুন মেশিন কেমন চলছে, রোগীরা সেবা ঠিকমত পাচ্ছে কি-না তার খোঁজ-খবর নিয়েছেন বলেও যোগ করেন একেএম নাসির উদ্দিন।

ঢামেক পরিচালক জানান, জরুরি বিভাগে মুমূর্ষু রোগীদের একই প্লাটফর্মে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র), এসডিইউ (স্টেপ ডাউন ইউনিট), প্যাথলজি, ডিজিটাল এক্স-রে ও আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জামাদি স্থাপনের কাজ চলছে। আশা করি, নতুন বছর আসার আগেই তা শেষ হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD