সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
শীতের মৌসুমে দেশব্যাপী কনসার্টের জন্য প্রস্তুত জেমস

শীতের মৌসুমে দেশব্যাপী কনসার্টের জন্য প্রস্তুত জেমস

Sharing is caring!

অনলাইন ডেক্স: সারা বছরই দেশ-বিদেশের কনসার্ট নিয়ে ব্যস্ত থাকেন দেশের অন্যতম সেরা ব্যান্ডদল নগর বাউল ও জেমস। তবে অন্যান্য সময়ের তুলনায় শীতের মৌসুমে টানা কনসার্টে ব্যস্ত থাকতে হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রকস্টার জেমসকে।

এবারও ব্যতিক্রম হচ্ছে না। টানা চার মাসব্যাপী দেশের বিভাগীয় ও বিভিন্ন জেলা শহরে কনসার্টে গান করবেন জেমস। গানে গানে মাতাবেন ভক্ত-অনুরাগীদের। আর সেই কার্যক্রম শুরু হচ্ছে ৬ ডিসেম্বর থেকে।

হ্যাঁ, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে জাকালো কনসার্টের। আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠেয় সেই কনসার্টে চুয়েট শিক্ষার্থীদের মাতাতে মঞ্চ উঠবেন জেমস। এই কনসার্টের মধ্য দিয়ে চার মাস দেশব্যাপী কনসার্টের যাত্রা শুরু করবেন নগর বাউল ও জেমস। চলবে ১ এপ্রিল পর্যন্ত।

জেমস
এই সময়ের মধ্যে নগর বাউল ও জেমস শো করবেন- ঢাকা, চট্রগ্রাম, নওগা, রাজশাহী, যশোর, বরিশাল’সহ আরও বেশ কয়েকটি বিভাগীয় ও জেলা শহরে।

দেশব্যাপী কনসার্টের এই বিষয়টি জানিয়েছেন জেমস ও নগর বাউল’র ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD