সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
অসুস্থ হয়ে আবারো হাসপাতালে এটিএম শামসুজ্জামান

অসুস্থ হয়ে আবারো হাসপাতালে এটিএম শামসুজ্জামান

Sharing is caring!

অনলাইন ডেক্স: কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারো অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগস্ট মাসে বাসায় ফেরার পর তিনি ভালোই ছিলেন। কিন্তু চিকিৎসকের কিছু পরামর্শ সঠিকভাবে না মানায় তিনি আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তবে এটি গুরুতর কিছু না।

বর্তমানে এটিএম শামসুজ্জামানের সঙ্গে রয়েছেন তার মেয়ে কোয়েল। তিনি বলেন, বাবার মূলত গ্যাস্ট্রিক ও মলত্যাগজনিত সমস্যা। এর আগে এই সমস্যাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আবারো এটি শুরু হলে আজ চিকিৎসকে দেখাতে আসি। এরপর চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভয়ের কোন কারণ নেই, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন>> চার মাস পর সুস্থ হয়ে বাসায় ফিরলেন এটিএম শামসুজ্জামান

কোয়েল আরও জানান, অতিরিক্ত গ্যাস্ট্রিকজনিত সমস্যায় এটিএম শামসুজ্জামানের নাকে নল লাগিয়ে গ্যাস বের করা হয়েছে। ওষুধ দেওয়ার পর এখন বিশ্রামে আছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ নন। এখনো মলত্যাগের সমস্যা রয়েছে।

এর আগে গ্যাস্ট্রিক এবং মলত্যাগজনিত সমস্যার কারণে চলতি বছরের ২৬ এপ্রিল এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন তার অবস্থা অবনতির দিকে গেলে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয় এবং রাখা হয় লাইফ সাপোর্টে।

প্রায় চার মাস চিকিৎসা নিয়ে গত ২৯ আগস্ট রাজধানীর বসুন্ধরায় মেয়ের বাসায় উঠেন এটিএম শামসুজ্জামান। সেখানেই তিনি এতদিন বসবাস করছিলেন।

১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে এটিএম শামসুজ্জামান জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করে ক্যারিয়ার শুরু করেন তিনি। প্রথম চিত্রনাট্যকার হিসেবে তিনি কাজ করেছেন ‘জলছবি’ সিনেমায়। এ পর্যন্ত শতাধিক চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন বর্ষীয়ান এ অভিনেতা।

১৯৬৫ সালে অভিনেতা হিসেবে এটিএম শামসুজ্জামানের সিনেমায় অভিষেক ঘটে। ১৯৭৬ সালে আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমায় খলনায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। সিনেমার পাশাপাশি অসংখ্য খণ্ড নাটক ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য এ অভিনেতার একমাত্র পরিচালিত সিনেমা ‘এবাদত’। এখন পর্যন্ত পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ কিংবদন্তি। কাজী হায়াতের ‘দায়ী কে’ সিনেমার জন্য দুটি ক্যাটাগরিতে পুরস্কার পান তিনি। এরপর ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’ এবং ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের জন্য একই পুরস্কার লাভ করেন এটিএম শামসুজ্জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD