শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে নিহত ২২

চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে নিহত ২২

Sharing is caring!

অনলাইন ডেস্ক: চীনের উত্তরাঞ্চলে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) ভোরের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও ২২ জন।

এ অঞ্চলেই ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দেশটির রাজধানী বেইজিং থেকে প্রায় ২শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে ঝাংজিয়াকোউ নগরীর হেবেই শেংহুয়া কেমিক্যাল কোম্পানির কাছে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়া জানিয়েছে, বিস্ফোরণে প্রায় ৫০টি যানবাহন পুড়ে গেছে। কারখানাটিতে ট্রাকে করে রাসায়নিক পদার্থ দিতে গেলে বিস্ফোরণ হয়। প্রথমে একটি ট্রাকে আগুন লাগে এরপর সেখানে দাঁড়িয়ে থাকা অন্য ট্রাকগুলোতেও আগুন ধরে যায়। রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিজিটিএন পরিবেশিত খবরে পুড়ে যাওয়া ট্রাকগুলো ও দমকল কর্মীদের কাজ করতে দেখা গেছে।

তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। বিস্ফোরণে কেমিক্যাল কোম্পানিটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও জানা যায়নি।

গত তিন দশক ধরে চীনে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বেড়েছে কল-কারখানা। তবে দুর্ঘটনা এড়াতে সেখানে পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি সরকার। ফলে দেশটিতে এসব কারখানায় প্রায় ঘটছে বড় ধরনের দুর্ঘটনা। ২০১৫ সালে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে প্রায় ১৬৫ জন নিহত হন। সেসময় তদন্তে পাওয়া যায়, বিপদজনক রাসায়নিক দ্রব্য অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল। সেখান থেকে বিস্ফোরণ ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD