সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন ও মেহের

২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন ও মেহের

Sharing is caring!

সিদ্ধান্তটা অনেক আগেই নিয়েছিলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার স্ত্রী মেহের জেসিয়া। শুধু বাকি ছিল আদালতের অনুমতি। সেটাও হয়ে গেলো।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) অর্জুন ও মেহেরের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘোষণা করেছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অর্জুন-মেহের। তাদের দুই মেয়ে মাহিকা ও মায়রাকে মায়ের কাছে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে বিচ্ছেদের খবরের পর অর্জুন টুটারে লেখেন, ‘এবার তাহলে নিন্দুকের মুখ বন্ধ হবে।’

এদিকে অর্জুন অনেক আগেই নতুন সম্পর্ক শুরু করেছেন। বিয়ে না করলেও তার প্রেমিকা দক্ষিণ আফ্রিকার মডেল ও অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াদেসের ছেলের বাবা হয়েছেন তিনি। তার দুই মেয়ে বিষয়টি মেনে নিয়েছে বলেও জানান এই অভিনেতা।

অর্জুনকে সর্বশেষ ‘পল্টন’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। এছাড়া বর্তমানে তিনি একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত আছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD