সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
বিয়ে করেছেন শিহাব-মম, গোপন ছিল চার বছর

বিয়ে করেছেন শিহাব-মম, গোপন ছিল চার বছর

Sharing is caring!

চার বছর আগেই অভিনেত্রী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন বিয়ে করেছেন। তবে এতদিন বিষয়টি গোপন ছিল। তাদের কেউই সংসার করার খবর প্রকাশ্যে আনেননি। তবে নানা সময় তাদের প্রেম-বিয়ের গুঞ্জনে মুখর ছিল শোবিজ অঙ্গন।

বুধবার (২০ নভেম্বর) শিহাব-মম’র তাদের চতুর্থ বিয়েবার্ষিকী উদযাপন করছেন। দু’জনই ফেসবুকে কেক কাটার ছবি প্রকাশ করে একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। আর এতেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে।

প্রকাশিত ছবিতে একসঙ্গে শিহাব-মমকে বিয়েবার্ষিকীর কেক কাটতে দেখা যায়। ছবিটি প্রকাশ করে শিহাব শাহীন ক্যাপশনে লেখেন, ‘চতুর্থ বিয়েবার্ষিকীর শুভেচ্ছা মম’।

মম লেখেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

এ প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, আমাদের বিয়ের বিষয় মিডিয়ায় গোপন ছিল না। পরিচিত সবাই জানতেন। তবে বিষয়টি নিয়ে শুধু সাংবাদিকদের সঙ্গে কথা বলা হয়নি।

দীর্ঘ দিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দু’জনরই দ্বিতীয় বিয়ে।

এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD