রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বুলবুলে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ২

বুলবুলে লণ্ডভণ্ড পশ্চিমবঙ্গ, নিহত ২

Sharing is caring!

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে সৃষ্ট ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে তাণ্ডব চালাচ্ছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের জেলাগুলোতে। শক্তি কমে ধীরে ধীরে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এটি। তবে, এর আগে ভারতের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালিয়েছে বুলবুল, প্রাণ হারিয়েছেন অন্তত দুইজন।

শনিবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার বেগে বুলবুল বয়ে যায় সুন্দরবনের ধানচি অঞ্চল দিয়ে।

পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে এই প্রবল ঘূর্ণিঝড়ে। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় ভেঙে গেছে দু’টি জেটি। কাঁকুড়গাছিতে ভেঙে পড়েছে অসংখ্য গাছ। কলকাতা পৌরসভার কর্মীরা রাতের মধ্যেই সড়কে পড়া গাছপালা কেটে সরিয়ে নেন। ফলে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া আলীপুরসহ বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে।

বুলবুলের তাণ্ডবে দুই পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় বেশ কিছু জায়গায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এলাকার নদীর বাঁধ। কিছু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।

বিভিন্ন এলাকায় কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারী বর্ষণে বারাসাতের ডাকবাংলো মোড় থেকে যশোর রোড ধরে চাঁপাডালির দিকের সড়কের পিচ উঠে গেছে, ইট-মাটি ভেঙে গেছে।

এছাড়া, উপকূলীয় এলাকায় ক্ষেতের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) দিঘা, মন্দারমণি, তালসারি, শঙ্করপুর, বকখালি ও সাগরদ্বীপে পর্যটকদের সাগরে নামা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন পর্যন্ত উপকূলীয় এলাকা থেকে ২ লাখ ৭৬ হাজার ৬৮০ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় থেমে যাওয়ার পরও কারও প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে থাকতে পারেন।

রোববার চব্বিশ পরগনা, মেদিনীপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে। ক্ষয়ক্ষতি পরিমাণ জানতে ব্যবহার করা হবে ‘দুর্দান্ত’ নামে একটি ড্রোন।

এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে একজন করে প্রাণ হারিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD