শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দুই-এক দিনের মধ্যে আ’লীগের প্রার্থী তালিকা ঘোষণা

দুই-এক দিনের মধ্যে আ’লীগের প্রার্থী তালিকা ঘোষণা

Sharing is caring!

অনলাইন ডেস্ক: দুই-এক দিনের মধ্যেই ঘোষণা করা হবে আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী তালিকা। সেই সঙ্গে জোট, মহাজোটের শরিক দলগুলোকে কয়টি আসন ছেড়ে দেওয়া হবে সেটি রোববার (২৫ নভেম্বর) জানিয়ে দেওয়া হবে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, দল এবং জোট উভয় ক্ষেত্রেই আসন নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে। এ কারণে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে সময় লাগছে। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরাও শেষ মুহূর্তে চেষ্টা করছেন নিজের মনোনয়ন নিশ্চিত করতে। তবে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেওয়ার সময়ও হাতে আর বেশি নেই। এর ফলে দুই-এক দিনের মধ্যেই সব কিছু চূড়ান্ত এবং তালিকা প্রকাশ করার প্রস্তুতি চলছে। জোট-মহাজোটের সঙ্গেও আসন বন্টন নিয়ে শেষ মুহূর্তের দরকষাকষি চলছে। রোববারের মধ্যে জোটের আসন ছাড়ের বিষয়টি চূড়ান্ত করে দলগুলোকে জানিয়ে দেওয়া হবে।

রোববার না হলে সোমবার সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হবে। তবে সময়ের বিষয়টি কেউ নির্দিষ্ট করে বলছেন না। আগামী ২৮ নভেম্বর নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

শনিবার (২৪ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী মহাটোজের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাদা-আলাদাভাবে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমদ বাবলু, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করে আসন বন্টনের বিষয়টি নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন।

ওই বৈঠকে উপস্থিত জাতীয় পার্টির এক নেতা জানান, জাতীয় পার্টিকে কতটি আসন ছাড়া হবে সেটা রোববারের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে ওবায়দুল কাদের তাদের জানিয়েছেন।

ওই বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, মহাজোটের শরিক দল জাতীয় পার্টি, ১৪ দলসহ অন্য দলগুলোর সঙ্গে আমরা আলোচনা করছি। কতটি আসন ছাড়া হবে সেটা কাল-পশুর মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কতটি আসন ছেড়ে দেওয়া হবে সেটা এখনও স্পষ্ট নয়। তবে ৬৫ থেকে ৭০টির বেশি নয়।

জাতীয় পার্টি ছাড়াও ওবায়দুল কাদের আলাদাভাবে বৈঠক করেন ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং বাংলাদেশ জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও শিরিন আখতারের সঙ্গে।

সূত্র জানায়, জাসদের নেতাদের সঙ্গে বৈঠকে তাদের তিনটি আসন ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। এ আসন তিনটি হলো হাসানুল হক ইনু, কুষ্টিয়া-২, শিরিন আখতার, ফেনী-১ এবং রেজাউল করিম তানসেন, বগুড়া-৪।

সন্ধ্যার পর আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ জাসদের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। এছাড়া বিএনএ’র সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদাও ধানমন্ডির কার্যালয়ে গিয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন।

এ বিষয়ে রাতে নাজমুল হক প্রধানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা অনেক আগেই আমাদের দলের তিন জনের জন্য আসন চেয়েছি। দলের সভাপতি শরিফ নুরুল আম্বিয়া, কার্যকরি সভাপতি মইনুদ্দিন খান বাদল এবং আমি। ওবায়দুল কাদের বলেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে জানাবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD