রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৪০

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৪০

Sharing is caring!

ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে একদিনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন বাগদাদে নিরাপত্তা বাহিনীর ছোড়া কাঁদানে গ্যাসের ক্যানিস্টারের আঘাতে মারা গেছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ব্যাপক দুর্নীতি, বেকারত্ব এবং নাগরিক সেবা দিতে ব্যর্থতার অভিযোগ শুক্রবার (২৫ অক্টোবর) সকালে হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী বাগদাদের তাহরির স্কয়ারে জড়ো হন। এসময় তারা সরকারি ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। নিহতদের অধিকাংশই সেনাবাহিনী ও সরকারি দপ্তরে হামলা চালানোর সময় মারা যান।

বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, ইরাকের দক্ষিণাঞ্চলের দিওয়ানিয়াহ শহরে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে আগুন দেওয়ার সময় ১২ বিক্ষোভকারীর মৃত্যু হয়।

নিরাপত্তা বাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, বিক্ষোভ সহিংস রূপ নেওয়ায় প্রায় দুই হাজার মানুষ আহত হয়েছেন।

চলতি মাসের শুরুতেই এরকম আরেকটি বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ বিক্ষোভকারী।

পরে সরকারি এক প্রতিবেদনে স্বীকার করা হয়, বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে কর্তৃপক্ষ।

শুক্রবারের এই বিক্ষোভের আগে ইরাকের শীর্ষ ধর্মীয় কয়েকজন নেতা ও জাতিসংঘ বিক্ষোভকারীদের সংযত থাকার আহ্বান জানায়।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, বিক্ষোভের ঘটনায় সারা দেশের নিরাপত্তা বাহিনীর ৬৮ সদস্য আহত হয়েছেন।

আগেরদিন প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহদি বিক্ষোভকারীদের সতর্ক করে বলেন, সহিংসতা সহ্য করা হবে না। এসময় তিনি মন্ত্রিসভা পুনর্গঠনসহ বেশ কিছু সংস্কার প্রস্তাব দিলেও বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট হয়নি।

এদিকে, ইরাকের দক্ষিণাঞ্চলের প্রায় সব শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি শহরে কারফিউ জারি করেছে প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD